ই-পাসপোর্টের জন্য অনলাইনে ফর্ম পুরণ করার আগে কি ব্যাংকে টাকা জমা দিতে হবে?
ই-পাসপোর্টের ফর্ম পুরণের টাকা আগে দিতে হবে? নাকি ফর্ম পুরণ করে টাকা জমা দিতে হবে? নাকি ফর্ম পুরণের সময় টাকা দিতে হবে? এরকম হাজারো প্রশ্ন আমাদের মনে ই-পাসপোর্ট এর আবেদন করার সময় ঘুরপাক খায়! তাই আজকের এই পোস্টে আমি আপনাদেরকে ই-পাসপোর্ট এর টাকা জমা দেয়া সম্পর্কে জানাবো!
আপনি ৩ টাই করতে পারবেন৷ প্রথমত, ফর্ম পুরণ করার সময় অনলাইনে টাকা দিতে পারবেন। আবার offline payment সিলেক্ট করেও ফর্ম পুরণ শেষে টাকা জমা দিতে পারবেন। আবার offline payment করলে আপনার পাসপোর্টের পেইজ এবং মেয়াদ অনুযায়ী আপনি ই-পাসপোর্ট আবেদন করার আগেও পেমেন্ট করে আসতে পারেন৷ Offline এ পেমেন্ট করলে টাকা জমা দেয়ার পর ব্যাংক থেকে যে রশিদ দিবে তা ই-পাসপোর্ট ফর্ম জমা দেয়ার সময় আনতে ভুলবেন না। এবং রশিদের ভেতর রেফারেন্স নম্বর লিখা আছে নাকি দেখে আনবেন। বর্তমানে এ চালান এর মাধ্যমে টাকা পরিশোধ করতে হয়।

0 Comments