প্রশ্ন: আমার নামে Md এরপর dot দিবো কিনা? আমার এনআইডিতে ও অন্যান্য ডকুমেন্ট এ dot (.) আছে সে ক্ষেত্রে কি dot (.) ইউজ করবো?
উত্তর: না! ডট (.) না দেয়াই উত্তম। অনেক আরপিও (98% RPO) তে ডট দিলে ঝামেলা করে/(2% RPO) তে না দিলে ও ঝামেলা করে । আবার কোন আরপিও যেভাবেই দেন নিবে। ব্যাপারটা নির্ভর করছে আপনার আরপিওর উপর। আপনি পাসপোর্ট দিয়ে ভবিষ্যতে ভাল কোন ইউরোপীয় কান্ট্রি তে পড়াশোনা বা ইমিগ্রান্ট হয়ে যেতে চান নাকি, নরমাল ই শুধু ট্রাভেল করতে চান? আর আপনার একাডেমিক কাগজ/স্মার্ট কার্ড এ ডট আছে কিন্তু পাসপোর্ট এ নাই এটা নিয়ে সমস্যা হয় না কোথাও। অনেক ক্ষেত্রে (ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী ডট, হাইফেন এগুলো ব্যবহার হয় না।) সুতরাং ডট ইউজ করার প্রয়োজন নেই। এবং ডট (.) না দেয়ার জন্য ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না।
প্রশ্ন: ছবি তোলার সময় কি ধরনের পোশাক পরা যাবে না?
উত্তর: সাদা বা হালকা রঙের কাপড় অথবা কার্টুন আকা অতি কাজ করা কাপড় পরবেন না। মেয়েদের ক্ষেত্রে হিজাব পড়লেও কান অবশ্যই বের করে রাখতে হবে এবং মেকআপ করা অবস্থায় ছবি তোলা যাবে না।
প্রশ্ন: ঠিকানা সংক্রান্ত প্রশ্নের উত্তর? বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা কিভাবে দিব?
উত্তর: Permanent address: স্থায়ী ঠিকানা, Present Address: বর্তমান ঠিকানা
- Permanent address কখনো ভাড়া থাকা বাসার address দিবেন না। যদি নিজের কেনা ফ্ল্যাটে থাকেন আর সেটাই permanent address হিসেবে দিতে চান সে ক্ষেত্রে। আপনার দলিলের কাগজের ফটোকপি চাইবে। দলিলের কাগজ করা না হলে, সেটা permanent address হিসেবে দিবেন না। বর্তমান ঠিকানা যদি নিজের মালিকানাধীন না হয়ে থাকে তাহলে সেটা স্হায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করবেন না।
- এনআইডি কার্ডে যে ঠিকানা থাকে সেখানে অনেকেরই বর্তমান ঠিকানা দেয়া আর যারা স্হায়ী ঠিকানার ভোটার তাদের স্হায়ী ঠিকানা দেয়া থাকে। ঠিকানা যেভাবে দেয়া আছে সেভাবেই দিতে হবে লাইন টু লাইন এমন বাধ্যবাধকতা নেই।
- আপনার বর্তমান/স্থায়ী ঠিকানার কোন কিছু যদি পরিবর্তন হয় আপনি সেভাবেই দিবেন। ঠিকানায় কোন কিছু অপশনাল নেই তাই সবকিছুই পূরণ করতে হবে। আপনার ঠিকানার অনেক কিছুই সরকার আপডেট করে থাকতে পারে তাই ই-পাসপোর্টের ফর্ম পূরণের সময় আপনি যে ডাকঘর/পোস্টাল কোড পাবেন সেটাই দিবেন। অনেকেরই দেখেছি গ্রুপে যাদের বর্তমান/স্হায়ী ঠিকানার সাথে ই-পাসপোর্টের ফর্ম পূরনের সময় সেটা আর খুঁজে পান না।
- City/Village/House এর জায়গায় আপনার গ্রামের নাম/এলাকার নাম দিবেন, আপনার বাড়ির নাম্বার বা বাড়ির কোন নাম থাকলে সেটাও দিবেন। Road/Block/Sector এর জায়গায় আপনার কোন রোড নাম্বার থাকলে দিবেন/ব্লক নং থাকলে দিবেন/আর কোন কিছুই না থাকলে আপনার ওয়ার্ড নং দিবেন। আর যদি সবই থাকে তাহলে সবই দিবেন।
প্রশ্ন: ফুল নেম, গিভেন নেম, ও সার নেম কিভাবে দিব?
উত্তর:
- কেস ১: ১টি নামের ক্ষেত্রে-
উদাহরণ ১: ধরুন আপনার নাম- Sakib, সেক্ষেত্রে আপনার ফুল নেম হবে- Sakib, গিভেন নেম হবে_______ (খালি থাকবে), সার নেম হবে- Sakib
- কেস ২: ২টি নামের ক্ষেত্রে-
উদাহরণ ২: ধরুন আপনার নাম- Kamal Hasan, সেক্ষেত্রে আপনার ফুল নেম হবে- Kamal Hasan, গিভেন নেম হবে- Kamal, সার নেম হবে- Hasan
- কেস ৩: ৩টি নামের ক্ষেত্রে-
উদাহরণ ৩: ধরুন আপনার নাম- Md. Rakibul Islam, সেক্ষেত্রে আপনার ফুল নেম হবে- Md Rakibul Islam, গিভেন নেম হবে- Md Rakibul, সার নেম হবে- Islam
- কেস ৪: ৪টি নামের ক্ষেত্রে-
উদাহরণ ৪: ধরুন আপনার নাম- Md Mukter Ali Khan, সেক্ষেত্রে আপনার ফুল নেম হবে- Md Mukter Ali Khan, গিভেন নেম হবে- Md Mukter, সার নেম হবে- Ali Khan
Note- এনআইডি/NID তে ডট(.) থাকলে, পাসপোর্টে ডট(.) ইউজ করার দরকার নেই।
প্রশ্ন: ই-পাসপোর্ট কারেকশন করা যায় কিনা?
উত্তর: ছোটখাটো তথ্য যেমন মা বাবার নামে অক্ষর ভুল অথবা ঠিকানা ভুল, এগুলো কারেকশন করা যায়। তবে, বড় কোনো ভুল কারেকশন করতে চাইলে সবার আগে আপনার আরপিওর এডি এর সাথে কথা বলুন।
কারেকশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: উকিল এর মাধ্যমে এফিডেভিট বাধ্যতামূলক এবং কারেকশন এর ধরন অনুযায়ী এডি আপনাকে কাগজপত্র আনতে বলবে।
এক্সট্রা টিপস: যদি আপনার আরপিও থেকে কোন সহযোগীতা না পান তাহলে আগারগাঁও পাসপোর্ট অফিসের AD বা DD এর সাথে যোগাযোগ করুন।

0 Comments